সারাদেশ
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদীতে সাঁতার কেটে তীরে ওঠার সময় আলমগীর দালাল (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
মুন্সিগঞ্জে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ, উদ্ধার অভিযান
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদীতে সাঁতার কেটে তীরে ওঠার সময় আলমগীর দালাল (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর আসে। খবর পাওয়ার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি জানান, নিখোঁজ আলমগীর দালালকে উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার কার্যক্রমে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা সহযোগিতা করছেন।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর