সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কোপে ছোট ভাই নিহত

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই আতাউল মালিথা (৫৬) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই তোফাজ্জেল মালিথা পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাংমড়কা মধ্যপাড়া গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার দুই ছেলে তোফাজ্জেল মালিথা ও আতাউল মালিথার মধ্যে বসতবাড়ির জমি বণ্টন নিয়ে পারিবারিক কোন্দল চলছিল। শুক্রবার দুপুরে নিজ বসতবাড়ির সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

উত্তেজনার একপর্যায়ে বড় ভাই তোফাজ্জেল ধারালো দা দিয়ে আতাউলের মাথায় কোপ মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তাঁর মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের ফলেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, অপরাধীকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং দ্রুতই তাঁকে আইনের আওতায় আনা হবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০