গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গ্রাম পুলিশের মাসিক বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।
গ্রাম পুলিশের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সদস্যদের মাসিক বেতন, আনুতোষিক ভাতা ও যাতায়াত ভাতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মোবাইল ভাতা।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী জানান, গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে গ্রাম পুলিশ সদস্যদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গ্রাম পুলিশ সদস্যদের আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এ ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
তারেক রহমান আরও জানান, গ্রাম পুলিশ প্রধানদের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। পাশাপাশি এখন থেকে গ্রাম পুলিশ সদস্যরা প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।
সরকারের এ সিদ্ধান্তের ফলে গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।
১৩৪ বার পড়া হয়েছে