সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে ফুটবল ম্যাচে জেলা প্রশাসনের জয়

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে অনুষ্ঠিত প্রদর্শনী ফুটবল ম্যাচে ৪-৩ গোলে জয় পেয়েছে জেলা প্রশাসন ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পার্বত্য জেলা পরিষদ ফুটবল দলকে হারায় তারা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে আয়োজন করা হয়েছে প্রদর্শনী ফুটবল ম্যাচ। শনিবার (৭ নভেম্বর) বিকেলে শহরের পুলিশ লাইন মাঠে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

ম্যাচে বান্দরবান জেলা প্রশাসন ফুটবল দল ও পার্বত্য জেলা পরিষদ ফুটবল দল মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি করেন। শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে জেলা প্রশাসন ফুটবল দল।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান। উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়াবিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক কাজী নিরুতাজ বেগম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরদার সরদার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর, সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা এম মুহিব্বুল হাসান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম। এ ছাড়া বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০