সর্বশেষ

সারাদেশ

হিলি-জয়পুরহাট সড়ক প্রশস্থকরণ: ৭৬ লাখ টাকার ক্ষতিপূরণে জালিয়াতির অভিযোগ

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুরে হিলি-জয়পুরহাট সড়ক প্রশস্তকরণ প্রকল্পে জমি ও স্থাপনার ক্ষতিপূরণ নিয়ে জালিয়াতির মারাত্মক অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্তকে বাদ দিয়ে অন্য ব্যক্তির কাছে ৭৬ লাখ টাকার ক্ষতিপূরণ হস্তান্তরের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক স্থানীয় ব্যবসায়ী। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও চেক প্রদান বন্ধের জোর দাবি জানান তিনি।

শনিবার দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করে মধ্যবাসুদেবপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী মো. আসমান আলী এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, হিলি বাসুদেবপুর মোড় এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা সড়ক সম্প্রসারণের অধিগ্রহণে পড়ে।

ব্যবসায়ী আসমান আলী জানান, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি জমির মালিক মোবারক হোসেনের কাছ থেকে ১০ বছর মেয়াদে চুক্তি অনুযায়ী জমিটি লিজ নেন তিনি। চুক্তিপত্রের দ্বিতীয় শর্ত মোতাবেক স্থাপনা নির্মাণ ও ব্যবসা পরিচালনার সার্বিক অধিকার তাঁর ছিল এবং জেলা প্রশাসনের যৌথ তদন্তেও তা প্রমাণিত হয়েছিল।

তবে ক্ষতিপূরণ নির্ধারণে অনিয়ম করে ৭৬ লাখ টাকা প্রদান নিয়ে জটিলতা তৈরি করা হয়েছে বলে অভিযোগ আসমান আলীর। উক্ত লিজ চুক্তির দুই সাক্ষী মিজানুর রহমান ও মিশর উদ্দিন সুজন জানান, তাঁদের উপস্থিতিতেই স্ট্যাম্প রেজিস্ট্রি হয়েছিল, যা জমির মালিক মোবারক হোসেন এখন অস্বীকার করছেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে জমির মালিক মোবারক হোসেন দাবি করেন, ক্ষতিপূরণ নিয়ে কোনো চুক্তি করা হয়নি এবং আসমান আলী জাল স্ট্যাম্প বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট সার্ভেয়ার জিয়াউর রহমান ফোন ধরেননি। ভুক্তভোগী আসমান আলী অবিলম্বে ৭৬ লাখ টাকার চেক হস্তান্তর স্থগিত রেখে ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০