আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পলায়নকৃত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ডিসেম্বরে অথবা ভবিষ্যতে তিনি ফিরে আসার চেষ্টা করলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও 'জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এই মতবিনিময় সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণ-অভ্যুত্থানের পর দেশের সার্বিক প্রেক্ষাপট তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদসহ সংগঠনটির একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশ গঠনে তরুণ প্রজন্মের দায়িত্ব ও ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সার্বিক ব্যবস্থাপনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সরাসরি উপস্থিতি এবং দিকনির্দেশনামূলক বক্তব্যে নবীন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
১১১ বার পড়া হয়েছে