চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের বিশাল সমাবেশ
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে সদর উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠন। শনিবার বিকেলে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই বিশাল সমাবেশে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
"আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা শহরের ঐতিহাসিক হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিটি পরিচালনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ। তিনি ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। সমাবেশে বক্তারা যেকোনো ধরনের আধিপত্যবাদী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে রাজপথে রাজকীয় আন্দোলন গড়ে তোলার সংকল্প প্রকাশ করেন।
১১১ বার পড়া হয়েছে