সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে স্বজনদের আপত্তিকর ভিডিও বিদেশে বিক্রি, গ্রেফতার ১

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর পলাশে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও ধারণ করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার একটি বাসায় বসবাস করতেন। সেখানে পরিবারের কয়েকজন নারী সদস্যের ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও ধারণ করে সেগুলো আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে অর্থের বিনিময়ে বিক্রি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আটক গিয়াস উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। গোয়েন্দা সূত্রের দাবি, তাঁর ব্যাংক হিসাবেও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি গিয়াস উদ্দিন পরিবার নিয়ে মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় যাওয়ার পরিকল্পনা করেন। শুক্রবার তাঁরা পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটনের নবনির্মিত একটি ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে গোয়েন্দারা পরিবারটির মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করেন। পরে সন্ধ্যায় পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, পর্নোগ্রাফি চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। ওই বাসা থেকে পর্নোগ্রাফি-সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০