সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে সাতজনকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সদর থানা এলাকার বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালানো হয়। জনশান্তি বিনষ্ট করে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয় সাত ব্যক্তিকে।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আটক ব্যক্তিদের সাজা ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বারঘরিয়ার নাইমুল হক নাসিম, মহারাজপুরের তরুণ কর্মকার, লক্ষ্মীপুরের তহিদুল ইসলাম, বট জাহান আলী, আব্দুল সালাম, বারঘরিয়া বাজারের পঞ্চ কুমার পাল এবং বিশ্বাসপাড়ার মামুন বিশ্বাস।

জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, সীমান্ত ঘেঁষা এই জেলায় মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় থাকবে। সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে বলা হয়, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০