সর্বশেষ

সারাদেশ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের তাগিদ সংসদ সদস্য জিন্নাহ কবিরের

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে দেশজুড়ে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। ঘিওর উপজেলায় এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়তে ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বৃক্ষরোপণ এবং চারার সঠিক পরিচর্যা জরুরি।

শুক্রবার ঘিওর উপজেলার বিভিন্ন সড়কে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’-এর আওতায় তালের চারা রোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন এস এ জিন্নাহ কবির। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে চরাঞ্চলসহ গ্রামীণ জনপদকে সুরক্ষিত রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে লোক দেখানো বৃক্ষরোপণ এড়িয়ে চারার যথাযথ পরিচর্যার ওপর বিশেষ জোর দেন সংসদ সদস্য। রোপণ করা চারাগুলো যাতে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হতে পারে, সে জন্য স্থানীয় যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়।

আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং ঘিওর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মোট ৫৫০টি তালের চারা রোপণ করা হয়। এতে সর্বাত্মক সহযোগিতা করে ঘিওর উত্তরপাড়া যুবসমাজ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রকৌশলী মো. মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিমসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০