সর্বশেষ

সারাদেশ

দেশে কোনো পরিবর্তন আসেনি, সরকার সংস্কার ভণ্ডুল করছে: জয়পুরহাটে নাহিদ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি এবং বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাটে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে সরকারবিরোধী কণ্ঠরোধ ও ফ্যাসিস্টদের সুযোগ দেওয়ার বিষয়ে তীব্র ক্ষোভ জানান তিনি।

জয়পুরহাটের ‘স্বপ্ন ছায়া’ কমিউনিটি সেন্টারে এনসিপির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কারণে সাংবাদিকসহ বিরোধী মতের বহু মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। জনগণের গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে সাংবিধানিক সংশোধন কমিটির মাধ্যমে সরকার মূল সংস্কার পণ্ড করার পাঁয়তারা চালাচ্ছে।

ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসন ও সাম্প্রতিক চক্রান্ত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এনসিপি প্রধান বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার গুঞ্জন কোনো সাধারণ বিষয় নয়, বরং দেশকে অস্থিতিশীল করতে দিল্লির প্রোপাগান্ডা। তবে তাদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি দাবি করেন, গত আট মাস ধরে সরকার নানাভাবে ফ্যাসিস্টদের কার্যক্রম পরিচালনার সুপ্ত সুযোগ করে দিয়েছে।

সাম্প্রতিক দেশের শ্রমিক আন্দোলন ও অসন্তোষ বিষয়ে তিনি উল্লেখ করেন, শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ পর মজুরি বোর্ড গঠন করা সরকারের একটি বড় ধরনের গাফিলতি ছিল। সরকারের এই ধীরগতির সুযোগ নিয়েই স্বার্থান্বেষী বিভিন্ন মহল নাশকতার চেষ্টা চালিয়েছে।

উক্ত মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী, জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রুঞ্জু এবং সদস্য সচিব ইসমাঈল হোসেন হাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০