সর্বশেষ

সারাদেশ

বাঘা-চারঘাটে ডিবির অভিযান: ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাঘা ও চারঘাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এস্কাফ সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক সহযোগী সটকে পড়ে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘা উপজেলার হামিদকুড়া গ্রামের একটি আমবাগানে প্রথম অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। সেখান থেকে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জিনারুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সাগর (৪৫) নামের তাঁর এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

অন্যদিকে, শুক্রবার ভোরে চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামে দ্বিতীয় অভিযান পরিচালনা করে ডিবি। উক্ত স্থান থেকে ৩০ বোতল এস্কাফ সিরাপসহ রঞ্জয় মন্ডল (৩৯) ও মাবুদ আলী (৩৯) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় পূর্বেরও তিনটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বাঘা ও চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০