সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মক্তব শিক্ষক গ্রেপ্তার

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোহরাব নামে এক মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ঘটনাটি স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং প্রতিদিন সকালে আরবি পড়তে পার্শ্ববর্তী মক্তবে যেত। অভিযুক্ত শিক্ষকের নাম মো. সোহরাব (২০), যিনি স্থানীয় হাফিজপুর এলাকার আবুল হাসেমের ছেলে।

গত ৪ নভেম্বর সকালে পড়া শেষে মাসিক বেতন নিয়ে আসার জন্য শিশুটিকে বাড়ি পাঠায় অভিযুক্ত সোহরাব। বাড়ি থেকে টাকা নিয়ে মক্তবে ফেরার পথে একটি নির্মাণাধীন ফাঁকা ঘরে নিয়ে অভিযুক্ত ব্যক্তি শিশুটির শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়।

পরবর্তীতে শিশুটি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশাহ জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০