সর্বশেষ

মনোহরদী

নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় আসামি শাকিল গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলার আসামি শরিফুল ইসলাম শাকিল নামে এক ব্ল্যাকমেইলারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল এই প্রতারক চক্রের মূল কাজ।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
নরসিংদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘ওয়েভ’-এর মানববন্ধন

নরসিংদীর মনোহরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী অধিকারভিত্তিক সংগঠন ‘ওয়েভ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা নারী নির্যাতন ও বাল্যবিবাহ রুখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির জোর দাবি জানান।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার খিদিরপুর ইউনিয়নে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুরা সবাই ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশুলিয়ায় সয়াবিন তেল ডাকাতি: ৬৬ ড্রাম তেল উদ্ধার, ট্রাক জব্দ

সাভারের আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল ও ছিনতাইকৃত ট্রাক উদ্ধার করেছে পুলিশ। নরসিংদীর মনোহরদী এলাকার একটি গোডাউন ও পুকুরের তলদেশ থেকে ৬৬ ড্রাম তেল এবং কুমিল্লার মুরাদনগর থেকে পরিত্যক্ত ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু, আহত ১

নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মনোহরদীতে প্রশাসনের বড় অভিযান, ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কোচেরচর বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে সয়াবিন তেল মজুদকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।