সর্বশেষ

রাজনীতি

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান শেখ সাদীর

বিশেষ প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর উপলক্ষে জাতীয় ঐক্য, দেশপ্রেম, গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী। তিনি বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে দেশ, বিভেদের ঊর্ধ্বে ঐক্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর উপলক্ষে জাতীয় ঐক্য, দেশপ্রেম, গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি এবং এশিউর গ্রুপের চেয়ারম্যান মোঃ শেখ সাদী বলেছেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে দেশ, বিভেদের ঊর্ধ্বে ঐক্য—জনগণের অধিকার প্রতিষ্ঠাই হোক রাজনীতির মূল লক্ষ্য।

দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই দিনটি জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দেয়। ইতিহাসের এই দিন থেকে শিক্ষা নিয়ে দেশের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের নেতৃত্ব, দেশপ্রেম, সাহসিকতা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেখ সাদী বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশপ্রেমের চেতনা বাংলাদেশের রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক। তাঁর আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্যাদা অক্ষুণ্ন রাখা। দলের প্রতি আনুগত্য, আদর্শের প্রতি অবিচলতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা—এই তিনটি বিষয়কে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।

শেখ সাদী মনে করেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও জাতীয় ঐক্য। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার মানসিকতা গড়ে তুলতে হবে। কারণ বিভক্ত জাতি কখনো শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে পারে না।

৭ নভেম্বরের চেতনার তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, জাতীয় ঐক্যই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই রাষ্ট্র ও রাজনীতিকে পরিচালিত করতে হবে।

তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০