সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে বিকেএসপি পূর্ণাঙ্গ হলে উন্মোচিত হবে নতুন দিগন্ত: সমাজকল্যাণমন্ত্রী

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিদ্যমান অবকাঠামো পূর্ণাঙ্গ রূপ পেলে উত্তরবঙ্গের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের উন্মোচন ঘটবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বিরামপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এই উদ্যোগের ফলে রংপুর বিভাগের তরুণ ক্রীড়াবিদদের মেধা ও প্রতিভা বিকাশের অভূতপূর্ব সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে ‘খেলাধুলা হবে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণমন্ত্রী দিনাজপুরের বিকেএসপি পূর্ণাঙ্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের বিদ্যালয় থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায় অতিক্রম করে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে। এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের উদীয়মান তরুণ শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা প্রদর্শনের সুযোগ পাবে, যা তাদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলবে।

তিনি আরও উল্লেখ করেন, অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে সমগ্র রংপুর অঞ্চলের ক্রীড়া ক্ষেত্র অভাবনীয়ভাবে উপকৃত হবে। জাতীয় লক্ষ্য অর্জনে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনাকে ধারণ করে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০