কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় কারানির্যাতিত শাহী
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি পদে আলোচনার শীর্ষে রয়েছেন কারানির্যাতিত নেতা শাফায়েত আহমেদ শাহী। বিগত সরকারের আমলে রাজনৈতিক নির্যাতন ও কারাবরণ সহ্য করেও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় তাঁর পক্ষে সোচ্চার তৃণমূল নেতাকর্মীরা। ত্যাগের মূল্যায়নে তাঁকে কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের নেতৃত্বের শীর্ষে দেখতে চান স্থানীয় রাজপথের সহযোদ্ধারা।
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আগামী নেতৃত্ব নির্বাচনে যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং সংগঠনের নীতি-আদর্শের প্রতি অবিচল থাকা নেতাদের তালিকা তৈরিতে মনোযোগ দিচ্ছে রাজনৈতিক মহল।
সমর্থকদের ভাষ্যমতে, বিগত সরকারের শাসনকালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শাফায়েত আহমেদ শাহীকে দীর্ঘ সময় নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে। একাধিক মামলা ও কারাবরণের মধ্য দিয়ে যেতে হলেও তিনি দলীয় কর্মসূচি থেকে পিছপা হননি। কারামুক্তির পর পুনরায় সাহসিকতার সঙ্গে মাঠপর্যায়ে সাংগঠনিক কাজ পরিচালনা করেছেন।
স্থানীয় তৃণমূল কর্মীরা মনে করছেন, কোনো ব্যক্তিপ্রভাব নয়, বরং রাজপথের ত্যাগ ও কর্মীদের প্রতি দায়বদ্ধতাই হওয়া উচিত নতুন কমিটি গঠনের প্রধান মাপকাঠি। আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতৃত্বকে দায়িত্ব দিলে কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদল আরও সুসংগঠিত রূপ নেবে।
তবে শেষ পর্যন্ত কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি হিসেবে কার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের নির্দেশনার ওপর। তৃণমূলের দাবির প্রতিফলন ঘটিয়ে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
১৮২ বার পড়া হয়েছে