সর্বশেষ

সারাদেশ

আম রপ্তানি বাড়াতে ও প্রক্রিয়াজাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বড় পরিকল্পনা কৃষিমন্ত্রীর

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানি সম্প্রসারণ, কোল্ড স্টোরেজ স্থাপন এবং বহুমুখী ফসল চাষের ওপর জোর দিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আগামী আম মৌসুমের আগেই আন্তর্জাতিক মান নিশ্চিত করতে বিশেষায়িত প্রক্রিয়াজাতকরণ মেশিন চালুর আশ্বাস দেন তিনি।

জাপান, চীন ও ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি আমের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী। তিনি জানান, বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে হলে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি রোগবালাই ও পোকামাকড়মুক্ত আম উৎপাদন করতে হবে।

আম প্রক্রিয়াজাতকরণের সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন, ফল পাকার আগেই জীবাণুমুক্ত করার বিশেষ যন্ত্র চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে আগামী মৌসুম থেকে রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান নানা জটিলতা দূর হবে বলে আশা করা হচ্ছে।

মতবিনিময় অনুষ্ঠানে আমবাগানের ফাঁকা জমিতে আদা, গ্রীষ্মকালীন কাঁচামরিচ ও টমেটোর মতো উচ্চমূল্যের ফসল উৎপাদনের ওপর জোর দেওয়া হয়। কেবল একক ফসলের ওপর নির্ভর না করে কৃষকদের আয় বাড়াতে আমবাগানে পরিকল্পিতভাবে বহুমুখী চাষাবাদের আহ্বান জানান মন্ত্রী।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০