সর্বশেষ

বিনোদন

‘প্রেম তো ভেঙেও যেতে পারে’, বললেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রেম ও বিয়ে নিয়ে নিজের ভাবনা প্রকাশ করে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি মালদ্বীপে এক রহস্যময় যুবকের সঙ্গে তাঁর সময় কাটানোর ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তৈরি হয়েছে প্রেমের গুঞ্জন। তবে সম্পর্ক নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন কেয়া পায়েল। সম্প্রতি অবকাশযাপনে মালদ্বীপে গিয়ে এক যুবকের সঙ্গে একটি অভিজাত রেস্তোরাঁয় সময় কাটান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাশাপাশি বসে খাবার খাচ্ছেন দুজন। একপর্যায়ে ওই যুবককে নিজের হাতে খাবার খাইয়ে দিতেও দেখা যায় অভিনেত্রীকে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল? সেই জল্পনার মধ্যেই নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তাঁর এমন মন্তব্যে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

তবে ওই যুবকের পরিচয় কিংবা তাঁর সঙ্গে সম্পর্কের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি অভিনেত্রী।

প্রেম নিয়ে কেয়ার ভাবনা

সম্প্রতি প্রেম ও বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেয়া পায়েল জানান, ব্যক্তিগত সম্পর্ক গোপন রাখতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

অভিনেত্রীর কথায়, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি।’

বিয়ে নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। কেয়া পায়েলের ভাষ্য, বিয়ের সিদ্ধান্ত নিলে তা আর গোপন রাখবেন না। তবে প্রেমের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না।

তিনি বলেন, ‘যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’

রহস্যেই থাকছে সম্পর্ক

কেয়া পায়েলের বক্তব্যের পর তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। মালদ্বীপে দেখা সেই যুবক তাঁর জীবনে বিশেষ কেউ, নাকি তাঁরা কেবল বন্ধু— তা এখনো নিশ্চিত নয়। আপাতত ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি আড়ালেই রাখতে চাইছেন অভিনেত্রী।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০