সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্রসহ জিম্মি ৫ জেলে উদ্ধার

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা পাঁচ জেলেকে উদ্ধার করা হয়েছে। ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। বর্তমানে সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে বাহিনীটি।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় খুলনা জেলার কয়রা উপজেলার আড়শীপসা নদীর গানধার খাল এলাকায়। ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা ও দোবেকী স্টেশনের একটি যৌথ দল সেখানে তল্লাশি চালায়। বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ডাকাত দল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১টি ডিঙ্গি নৌকা, ৪টি দেশীয় ওয়ান শুটার গান এবং বিপুল পরিমাণ তাজা ও ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। একই সাথে সেখান থেকে অপহৃত ৫ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন কোস্ট গার্ড সদস্যরা।

উদ্ধার হওয়া অপহৃত জেলেরা হলেন— জহুরুল ইসলাম, ফারুক গাজী, রেজাউল করিম, নুরুল হুদা এবং হাসান গাজী। তাদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলায়। প্রাথমিক আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, একই দিন বেলা ১১টায় মোংলা ও নলিয়ান স্টেশনের সদস্যরা দাকোপের কুমড়োখালী খাল এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ০.২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড রাইফেল কার্তুজ এবং ২টি ম্যাগাজিন জব্দ করা হয়।

কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট মীর আকিব মোস্তাফিজ জানান, সুন্দরবনকে জলদস্যু ও ডাকাত মুক্ত রাখতে ‘অপারেশন রিস্টোর পিস’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ শীর্ষক বিশেষ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০