সর্বশেষ

জাতীয়

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরল ইসলাম মনি এবং অন্যান্য হুইপ।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। অন্যদিকে সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত হন এলিজা জামান। শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০