জাতীয়
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৯:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান।
প্রধানমন্ত্রীর বঙ্গভবনে যাওয়ার বিষয়টি প্রেস উইং থেকে জানানো হয়েছে।
সম্প্রতি চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফেরার পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলেন তিনি।
সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর