সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়িতে মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. লাল মিয়া (৭০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়ায় মোটরের তার জুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়িতে মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. লাল মিয়া (৭০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বসতঘরের ওয়াশরুমে পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে যান লাল মিয়া। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে গিয়ে তিনি গুরুতর বিদ্যুতায়িত হন।
চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার এবং পুরো গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর