সর্বশেষ

সারাদেশ

বিশ্ব সঞ্চয় দিবসে স্বনির্ভর দলগুলোর মধ্যে উপকরণ বিতরণ

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব সঞ্চয় দিবস ২০২৬ উপলক্ষে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক সচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক সক্ষমতা জোরদার করতে বরগুনার তালতলীতে স্বনির্ভর দলগুলোর মধ্যে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

‘সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলি, স্বনির্ভর ও দুর্যোগসহনশীল জনগোষ্ঠী গড়ে তুলি’—এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (৩১ অক্টোবর) বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সুন্দরবন কোয়ালিশনের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি স্বনির্ভর দলকে দলীয় নথিপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের জন্য একটি ট্রাংক, একটি ত্রিপল, তিনটি তালা এবং প্রতীকী সঞ্চয় উপকরণ হিসেবে একটি করে মাটির ব্যাংক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি অংশ নেন।

আয়োজকেরা জানান, মাটির ব্যাংক বিতরণের মাধ্যমে দলীয় সদস্যদের নিয়মিত সঞ্চয়ে উৎসাহিত করা এবং তাঁদের মধ্যে আর্থিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনার মানসিকতা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি বিতরণ করা অন্যান্য উপকরণ দলীয় সম্পদ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিবিডিপি) নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ। এ ছাড়া পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইব্রাহিম খান ও মো. মতিউর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুন্দরবন কোয়ালিশন ও সিবিডিপির ফোকাল পারসন মো. রিয়াজুল ইসলাম এবং প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলাম।

লোকালি লেড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দ্য বাংলাদেশ কোস্টাল রিজিয়ন (এলএলডিআরআর) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। মার্গারেট এ. কারগিল ফিলানথ্রপি (এমএসিপি) প্রকল্পটিতে অর্থায়ন করছে। দ্য শেয়ার ট্রাস্ট ইনকরপোরেটেডের সহযোগিতা এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এর হোস্ট সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে আভাস।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নিয়মিত সঞ্চয়চর্চা, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠী আরও স্বনির্ভর, সংগঠিত ও দুর্যোগ মোকাবিলায় সক্ষম হয়ে উঠবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০