সারাদেশ
পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে এই মামলাটি করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।
পাবনায় পুষ্পপাড়া হাটে জোড়া খুন: অজ্ঞাতদের আসামি করে মামলা
কলিট তালুকদার, পাবনা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে এই মামলাটি করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া হাটে আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন ও তাঁর মামা নিষিদ্ধ শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালামের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত।
প্রত্যক্ষদর্শীদের মতে, সালাম তাঁর হাটের অস্থায়ী কার্যালয়ে বসে থাকাকালে আততায়ীরা অতর্কিত প্রবেশ করে তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। গুলিতে ঘটনাস্থলেই মামা-ভাগনে উভয়ের মৃত্যু হয়।
আতাইকুলা থানার পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার সাহা জানান, জোড়া খুনের ঘটনায় শনিবার বিকেলে একটি হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে ঘটনার বেশ কিছু দিন পার হলেও এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্ক্ষলা বাহিনী। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর