সর্বশেষ

সারাদেশ

গণরায় নিয়ে সরকার প্রতারণা করেছে: জামায়াত আমির

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণরায় নিয়ে সরকার জনগণের সঙ্গে চরম প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনগণের রায় ও অধিকার বাস্তবায়নের দাবিতে তাঁরা রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। জামায়াতে ইসলামী ও ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।

পথসভায় জামায়াতের আমির বলেন, ‘আমরা জনগণের চূড়ান্ত মুক্তির জন্য মাঠে নেমেছি। বর্তমানে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা একটি বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়তে চাই। এ লড়াই মূলত আমাদের অধিকার ও মুক্তির লড়াই।’

এর আগে শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সংক্ষিপ্ত উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ কর্মসূচি শুরু হয়। জামায়াতে ইসলামী ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে যাত্রা করা।

উদ্বোধনী সমাবেশ শেষে শতাধিক গাড়ির বহর নিয়ে লংমার্চটি ঢাকা থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে মাদারীপুর-শরীয়তপুর সীমানা অতিক্রম করে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছায়। সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার পর বহরটি খুলনা বিভাগের উদ্দেশে যাত্রা করে।

আয়োজকেরা জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যাত্রাপথে মাওয়ার নাওডোবা, বাগেরহাটের কাটাখালী, খুলনার বাবরী চত্বর ও স্বাধীনতা চত্বরে ধারাবাহিক পথসভা অনুষ্ঠিত হবে। পরে যশোরের মুড়লি মোড় এবং ঝিনাইদহ-চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায়ও পথসভায় অংশ নেবেন লংমার্চে থাকা নেতাকর্মীরা।

কর্মসূচির শেষ পর্যায়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে বড় সমাপনী মহাসমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে লংমার্চকে কেন্দ্র করে যাত্রাপথে অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০