সর্বশেষ

সারাদেশ

গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১৫০ গ্রাম হেরোইনসহ মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চক চাঁপাল গ্রামের চাঁপাল জামে মসজিদের উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ অভিযান চালানো হয়।

রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক হোসেনের দেহ তল্লাশি করে তাঁর পরা প্যান্টের সামনের ডান পকেট থেকে দুটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রাখা ১৫০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফারুক হোসেন গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের মো. শহিদ আলীর ছেলে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০