সর্বশেষ

লংমার্চ

গণরায় নিয়ে সরকার প্রতারণা করেছে: জামায়াত আমির

গণরায় নিয়ে সরকার জনগণের সঙ্গে চরম প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনগণের রায় ও অধিকার বাস্তবায়নের দাবিতে তাঁরা রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
তেল পুড়িয়ে লংমার্চের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন প্রতিমন্ত্রী ফরহাদের

দেশে চলমান তেল সংকটের মাঝে হাজার হাজার লিটার জ্বালানি পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং বিরোধীদের অপরাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানান।

'কুমিল্লা' নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

কুমিল্লা নামেই দ্রুত কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার কুমিল্লায় আয়োজিত এক লংমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে চলে আসা এই যৌক্তিক দাবি নিয়ে আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন তিনি।

জ্বালানি সংকটে গাড়ি নিয়ে লংমার্চ গণবিরোধী: এমরান সালেহ প্রিন্স

জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার গাড়ি নিয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে 'গণবিরোধী ও হঠকারী' বলে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। জনগণের বৃহত্তর স্বার্থে এই অপ্রয়োজনীয় কর্মসূচি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উত্তরায় সড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের ‘লংমার্চ’ কর্মসূচি

এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারটি লেন বন্ধ করে দেন তারা।

টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস।