গোদাগাড়ী
রাজশাহীতে রেলের গেটকিপারের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
রাজশাহীর গোদাগাড়ীতে রেলওয়ের গেটকিপার জসীম উদ্দীনের বিরুদ্ধে ২৭ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া এবং ব্যাংকের ভুয়া চেক দিয়ে প্রতারণা করার অভিযোগে ভুক্তভোগী তোফাজ্জল হোসেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত জসীম উদ্দীন বর্তমানে গোদাগাড়ীর চাঁদলাই ক্রসিংয়ে কর্মরত রয়েছেন।
গোদাগাড়ীতে ডিবির অভিযানে ৪শ' বোতল এসকাফ ফেলে পালালো কারবারিরা
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৪০০ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি মাদক ফেলে প্রাইভেটকার নিয়ে পালিয়ে গেছে দুই মাদক কারবারি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি তাদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ।
রাজশাহীতে শীর্ষ মাদক কারবারিদের গোপন বৈঠক, ভিডিও ভাইরাল
রাজশাহীর অলকার মোড়ে একটি রেস্তোরাঁয় একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গোপন বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওতে থাকা ব্যক্তিরা কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে ঘুরছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
গোদাগাড়ীতে ডিবির অভিযানে ১২ বোতল ভারতীয় মদ জব্দ, মাদক মামলার আসামি গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং সভা
রাজশাহীর গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ জরুরি।
গোদাগাড়ীতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন প্রায় ৭শ'
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম চর আষাড়িয়াদহ ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৭০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।