সর্বশেষ

সাহিত্য

নারী মানেই ছুঁয়ে দেখা

লাকি জাদু
লাকি জাদু

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নারীকে কেবল শরীর বা ভোগের বস্তু হিসেবে দেখার মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদী উচ্চারণ কবি লাকি জাদুর কবিতা ‘নারী মানেই ছুঁয়ে দেখা’। কবিতায় নারীর প্রতি কামনামিশ্রিত দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিক মানসিকতা ও বিবেকহীন আচরণের সমালোচনার পাশাপাশি নারীর মন, অনুভূতি ও আত্মমর্যাদাকে সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছে।
লাকি জাদু

নারী মানেই ছুঁয়ে দেখা
দৃষ্টিতে কামনা লেখা।
গায়ের রঙে লুটায় চোখ,
খোঁজে গোপনে অন্তিম সুখ।

নারী হলেই অন্তরঙ্গে
খোঁজে কত কী,
মনটা কেমন, হৃদয়টা কী—
জানতে চায় না কেউই।

রূপের বাজার, কামনার হাট,
বিবেক কোথায় আজ?
নারীর দেহে চোখ আটকে,
হারায় বিবেক লাজ ।

নারী মানেই ছুঁয়ে দেখা,
দৃষ্টিতে কামনারেখা,
শিশু কি বয়বৃদ্ধ, ফিরেনা তো চোখ
লালসাতে বিবেকের মৃত্যু শোক।

নারী কি শুধু দেহের ভাষা?
নাকি মনের গভীর আশা?
রক্ত-মাংসের শরীর নয়,
নারীও এক অনুভবময়।

চোখের নেশা নামুক থেমে,
মানুষ দেখো মানুষ ভেবে,
নারীকে নয় ভোগের চোখে—
সম্মান দাও হৃদয়লোকে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০