সর্বশেষ

সাহিত্য

নিবিড়ভাবে হেমন্তের দিনে

উম্মুল খায়ের
উম্মুল খায়ের

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
হেমন্তের স্নিগ্ধ প্রকৃতি, শিউলি ফুলের সুবাস, শিশিরভেজা ভোর, নদীর বুকে নৌকার ভেসে চলা আর সোনালি ধানের ঘ্রাণে মুগ্ধতার এক কাব্যিক আবহ তৈরি করেছেন কবি উম্মুল খায়ের। ‘নিবিড়ভাবে হেমন্তের দিনে’ কবিতায় প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি ভালোবাসা, আবেগ, স্বপ্ন ও শান্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। হেমন্তের স্নিগ্ধতায় প্রিয়জনকে কাছে পাওয়ার আকুলতা এবং ফসলি দিনের আশাবাদ কবিতাটিকে দিয়েছে অনন্য আবেদন।
উম্মুল খায়ের

যেখানে -
শিউলি ফুল বিছিয়ে থাকে ভোরের পথে
শিশির তাকে জড়িয়ে রাখে সোহাগ সাথে
হাসতে থাকে আকাশ জুড়ে মিঠালি রোদ
ছাতিম গাছে মধুর দোলা জাগায় বোধ ।

যেখানে -
নদীর বুকে নৌকা ভাসে লগীর টানে
রঙিন পালে স্বপ্ন দোলে জলের গানে
দু'কূলে নাচে ঢেউ খেলানো কলমি লতা
পাতি সরালি লুকিয়ে রাখে মনের কথা ।

যেখানে -
রাতের চাঁদ হাসতে থাকে মিষ্টি করে
মোহন বাঁশি ডাকতে থাকে আদুরী সুরে
ভ্রমর ছুঁয়ে যায় গোপনে মিশি আঁধারে
কুমারী কলি শিউরে ওঠে প্রেম জোয়ারে ।

যেখানে -
সুখের ছায়া জমতে থাকে পোয়াতি ধানে
হেমন্তের উঠান ভরে ওঠে সুঘ্রাণে
চাষীর চোখে থাকে আগামী দিনের আশা
সোনালী দানা জড়িয়ে রাখে শত ভরসা ।

সেখানে -
আমাকে নিয়ে যেও যত্নে ; খুব আবেগে
নিবিড়ভাবে গাঁদা ফুলের ঘন ঝোপের
আড়ালে নিয়ে নিজের করে রেখো নীরবে,
পাতার বাঁশি রোজ বাজাবে তান সরবে
মুগ্ধ হয়ে শুনবো তখন আপন মনে
শান্তি নেমে আসুক তবে ফসলি দিনে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০