সর্বশেষ

সাহিত্য

ফরিয়াদ

মঈনুল রনি
মঈনুল রনি

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মঈনুল রনির ‘ফরিয়াদ’ কবিতায় জীবনের না-পাওয়ার বেদনা, হতাশা, গ্লানি, ব্যর্থতা ও মানসিক যন্ত্রণার গভীর অনুভূতি ফুটে উঠেছে। কবিতাটিতে দুঃখ ও কষ্টের নানা রূপের মধ্য দিয়ে মানুষের অন্তর্গত আহাজারি, শঙ্কা এবং নীরব আর্তনাদ তুলে ধরা হয়েছে।
মঈনুল রনি

কিছু না পাওয়ার কষ্ট ভালো
কিছু বেদনা জ্বালায় আলো
কিছু কষ্টে মুখ লুকোয়
কিছু যাতনায় হৃদ শুকোয়।

কিছু দুঃখ পাওয়া ভালো
কিছু হতাশা পোড়ায় কালো
কিছু গ্লানি ডুবায় বেশ
কিছু পাপ করে নিঃশেষ।

কিছু যন্ত্রণার থাকে রেশ
কিছু ব্যর্থতার ডুবন্ত প্রতিবেশ
কিছু মিশ্রণ আহাজারী আর্তনাদ
কিছু শঙ্কায় রক্তক্ষরণ ফরিয়াদ।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০