সর্বশেষ

সারাদেশ

হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ মনসাতলী মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

গৌরীচন্না ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে মুজাহিদুল ইসলাম মিলন মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন আবু জাফর মুন্সি, রফিকুল ইসলাম ও সিরাজ মোল্লা।

বক্তারা বলেন, আবুল কালাম আজাদ একজন সমাজসেবক। আগামীতে তিনি গৌরীচন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ ট্রান্সপোর্ট ব্যবসায়ী জুলহাস আকন মামলা করাসহ বিভিন্নভাবে তাঁকে হয়রানি করছেন বলে অভিযোগ করেন বক্তারা।

তাঁরা আরও বলেন, একজন সমাজসেবক হিসেবে আবুল কালাম আজাদ এলাকায় পরিচিত। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। এ ধরনের হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সমাবেশ থেকে আবুল কালাম আজাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রশাসন ও জেলা বিএনপির নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০