পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি প্রদেশ এবং পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও গিলগিত-বালতিস্তান অঞ্চলের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে দুই দেশেই কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দুই দেশের কয়েকটি প্রদেশ ও অঞ্চলে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
আফগান সংবাদমাধ্যম তোলোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পের পরপরই কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।
অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলের গিলগিত-বালতিস্তানের বিভিন্ন এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তানেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
১০৯ বার পড়া হয়েছে