আফগানিস্তান
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। একই সময়ে পাক্তিকা প্রদেশের দুটি স্থানেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে আফগান কর্মকর্তাদের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায় নিশ্চিত হয়ে গেলেও শেষ দুই ম্যাচে দারুণ লড়াই উপহার দিল আফগানিস্তান। টানা দ্বিতীয় জয়ে বিশ্বকাপ মিশন শেষ করল তারা।
আফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার পর আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের এক কূটনীতিককে তলব করেছে পাকিস্তান সরকার।
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
খরা কাটতেই বন্যা, আফগানিস্তানে প্রাণ গেল অন্তত ১৭ জনের
দীর্ঘস্থায়ী খরা পরিস্থিতির পর হঠাৎ ভারী বৃষ্টি ও তুষারপাত আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে।
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলি
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দুই দেশের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। দুই পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।