সর্বশেষ

সারাদেশ

গৌরনদীতে যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মী আটক

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাসা থেকে তাঁদের আটক করা হয়। পরিবারের সদস্যদের দাবি, তাঁরা লক্ষ্মীপূজার অনুষ্ঠানে যোগ দিতে ওই বাসায় গিয়েছিলেন।

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাসা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে আরও একজন রয়েছেন।

আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের দাবি, তাঁরা লক্ষ্মীপূজার অনুষ্ঠানে যোগ দিতে সৈকত গুহ পিকলুর বাসায় গিয়েছিলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, তাঁদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। এ উপলক্ষে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দেওয়া হয়েছিল। রোববার সন্ধ্যার আগে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক তাঁদের বাড়িতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন। পরে পূজার অনুষ্ঠানে আসা ছয়জনসহ তাঁর ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

আটক ব্যক্তিদের মধ্যে পলাশ হাওলাদার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০