সর্বশেষ

সাহিত্য

যত বেশি মানুষ চিনবে

লাকি জাদু
লাকি জাদু

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
‘যত বেশি মানুষ চিনবে’ কবিতায় লাকি জাদু তুলে ধরেছেন পরিচিতি, নিঃসঙ্গতা, বিশ্বাসভঙ্গ ও মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কথা। মানুষের পরিচিতি যত বাড়ে, ততই মনের না বলা কষ্ট ও একাকিত্ব গভীর হতে পারে—কবিতাটিতে সেই বাস্তবতাই আবেগঘন ভাষায় ফুটে উঠেছে।
লাকি জাদু

যত বেশি মানুষ চিনবে,
ঠিক ততটাই একা হবে।
ভিড়ের মাঝে নাম ছড়াবে,
মনটা তত নীরব হবে।

হাজার চোখে পরিচিত মুখ,
তবু কে বোঝে মনের অসুখ!
হাজার মানুষের ভালোবাসা,
তবু বুকের ভেতর হাহাকার বাসা।

সবাই জানে তোমার গল্প,
কেউ জানে না কষ্টের অল্প।
হাসির আড়ালে জমে থাকা কান্না,
কেউ তো সত্যিটার খোঁজ চায় না।

মানুষ চেনা যতই বাড়ে,
বিশ্বাস ততই ভাঙে আড়ালে।
শেষে নিজের ছায়াই হয় আপন,
নীরবতাই হয়ে ওঠে প্রিয়জন।

মানুষ যত বেশি চেনে,
তত বেশি বিচার করে;
আর যত বেশি বিচার করে,
তত কম মানুষ মনটা বোঝে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০