সর্বশেষ

ভূমিকম্প

পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি প্রদেশ এবং পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও গিলগিত-বালতিস্তান অঞ্চলের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে দুই দেশেই কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলীয় এলাকায় শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের পর কয়েকটি এলাকায় সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করেছে দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি।

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৮০ জনের বেশি। দেশটির পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে ফায়ার সার্ভিসও : ডিজি

রাজধানী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, একই সময়ে বহু স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে উঠবে।

জাপানে শক্তিশালী ভূমিকম্প: মৃত বেড়ে ২৮, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চলছে। এদিকে পরাঘাতের আশঙ্কা ও তীব্র গরমে আশ্রয়কেন্দ্রে থাকা হাজারো মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, ধসে পড়া শপিং মলে আটকা বহু

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কুমামোতো শহরসংলগ্ন এলাকায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। একটি বিপণিবিতান ধসে বহু মানুষ আটকা পড়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা সেখানে উল্লেখযোগ্যসংখ্যক প্রাণহানির আশঙ্কা করছেন। যদিও এখন পর্যন্ত নিহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।