সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জের যমুনা নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নুর হোসেন জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার সকালে স্পার বাঁধ এলাকা থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত জিসান বন্ধুদের সঙ্গে সিরাজগঞ্জে বেড়াতে এসে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জিসান তার বন্ধুদের সঙ্গে সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় ঘুরতে আসেন। গত রবিবার দুপুর আড়াইটার দিকে তারা চার বন্ধু মিলে যমুনা নদীর পানিতে গোসলে নামেন। এ সময় নদীর তীব্র স্রোতে জিসান পানিতে তলিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরবর্তীতে রাজশাহী থেকে আসা পাঁচ সদস্যের একটি অভিজ্ঞ ডুবুরি দল রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। রাতে বিরতির পর সোমবার সকাল থেকে পুনরায় অনুসন্ধান শুরু হলে ঘটনাস্থলের কাছেই জিসানের মরদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন এবং বেলকুচি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শহিদুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত জিসান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজি রফিক সড়ক এলাকার বাসিন্দা আলী আকবরের ছেলে। এই ঘটনায় এলাকা এবং স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০