জামিন চেয়ে আবেদন মেজর (অব.) আখতারুজ্জামানের, শুনানি আজ
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৫:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন কারাবন্দি মেজর (অব.) আখতারুজ্জামান। আজ সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় কারাবন্দি মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, আখতারুজ্জামানের পক্ষে শুনানিতে অংশ নেবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
এর আগে গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতের নির্দেশে তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাবন্দি রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন আখতারুজ্জামান। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় দায়ের করা মামলায় আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মামলায় তাঁর জামিন আবেদনের ওপর আজ আদালতে শুনানি হওয়ার কথা।
১১০ বার পড়া হয়েছে