সর্বশেষ

সারাদেশ

কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদল

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সমুদ্রসৈকত পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই অভিযানে তিন কিলোমিটার এলাকা জুড়ে বর্জ্য অপসারণ করা হয়।

‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অভিযানে পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পর্যটন কার্নিভাল উপলক্ষে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটায় সৈকতে প্রচুর বর্জ্য জমা হয়েছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

অভিযানে জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার এবং কুয়াকাটা পৌর ছাত্রদলের নেতাকর্মীগণ অংশ নেন।

কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। পর্যটকদের সুবিধার্থে এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একদিন কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশনা দেন। একই সাথে প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলার আহ্বান জানানো হয়।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০