সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় ভিন্নধর্মী আয়োজনে জাইমা রহমানের জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার শিবগঞ্জে কোনো কেক না কেটে মানবকল্যাণমূলক ও শিক্ষাভিত্তিক উদ্যোগের মাধ্যমে উদযাপিত হয়েছে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে গোলাপি রঙের বাইসাইকেল। একই সাথে প্রায় দুই হাজার অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের সেবা প্রদান করা হয়।

রবিবার বগুড়ার শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করার ওপর জোর দেওয়া হয়। আয়োজকরা জানান, নারীশিক্ষার উন্নয়ন এবং ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতেই এই ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জাইমা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অতীতেও দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। আগামীতে এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে পর্যায়ক্রমে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ছাত্রীরাই দেশের আগামীর ভবিষ্যৎ। তারা যেন নিরাপদ পরিবেশে বিদ্যাভ্যাস চালিয়ে যেতে পারে, সে জন্য সমাজে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে একযোগে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন।

সাইকেল বিতরণের পাশাপাশি প্রায় ১,৫০০ শিক্ষার্থীকে জাইমা রহমানের ছবি সংবলিত স্মারক মগ প্রদান করা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জিয়া পরিবারের উত্তরসূরি ব্যারিস্টার জাইমা রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০