সারাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবের ছাত্রীকে ধর্ষণের মামলায় মুছা মিয়া নামে এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এই রায় ঘোষণা করেন।
জামালপুরে মক্তব ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
ফজলে এলাহী, জামালপুর
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবের ছাত্রীকে ধর্ষণের মামলায় মুছা মিয়া নামে এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণীতে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডল পাড়া জামে মসজিদে স্থানীয় শিশুদের জন্য মক্তব পরিচালিত হতো। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা মুছা মিয়া দীর্ঘদিন ধরে ওই মক্তবে শিক্ষকতা ও মসজিদের ইমামতি করে আসছিলেন।
২০২০ সালের ২৮ নভেম্বর তিনি ১৫ বছর বয়সী এক মক্তব ছাত্রীকে কৌশলে মসজিদের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, আদালত দীর্ঘ শুনানি এবং ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এই চূড়ান্ত রায় প্রদান করেন। অনাদায়ে অর্থদণ্ডের বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে।
১৩৬ বার পড়া হয়েছে