সর্বশেষ

সারাদেশ

বঙ্গোপসাগরে নিম্নচাপ: ঘূর্ণিঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। পরিস্থিতি বিবেচনায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৭০০ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে দূরবর্তী ০১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।

সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞার কারণে সাগরে এমনিতেই ট্রলার নেই, তবে নতুন করে আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলীয় জেলেদের উদ্বেগ আরও বেড়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০