সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা পর্যটন কার্নিভাল: শেষ দিনে রিমার্ক-হারল্যানের লিলি-নিওর স্টলে ভিড়

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সাগরকন্যা কুয়াকাটা পর্যটন কার্নিভালের শেষ দিনে রিমার্ক-হারল্যানের লিলি-নিওর স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন আকর্ষণীয় গেম ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে পর্যটকেরা জয় করে নেন নানা উপহার। পাশাপাশি সংগীতশিল্পী ঐশী ও ব্যান্ড তারকা হাসানের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিউটি পার্টনার হিসেবে অংশগ্রহণকারী রিমার্ক-হারল্যানের স্টলটিতে অংশ নিতে আগ্রহীদের দীর্ঘ লাইন একপর্যায়ে উৎসব প্রাঙ্গণ ছাড়িয়ে যায়। কার্নিভালের সমাপনী দিনে লিলি ও নিওরের স্টলে দিনভর ছিল উপচে পড়া পর্যটকদের ভিড় ও উৎসবমুখর পরিবেশ।

দর্শনার্থীরা বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিতে অংশ নেওয়ার পাশাপাশি ব্র্যান্ড দুটির নানা প্রসাধন সামগ্রী সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান। এছাড়া স্টলে আসা পুরোনো গ্রাহকেরা নিজেদের পণ্য ব্যবহারের অভিজ্ঞতা ও মতামত অন্যদের সঙ্গে বিনিময় করেন।

উৎসব প্রাঙ্গণে লিলি ও নিওর ব্র্যান্ডের থিমেটিক ফটোবুথ, গেম এবং বিশেষ প্রদর্শনী আগতদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। সংগীত পরিবেশনা ও ব্র্যান্ডিং কার্যক্রমের সমন্বয়ে কার্নিভালের শেষ দিনটি কুয়াকাটায় আগত পর্যটকদের জন্য স্মরণীয় হয়ে ওঠে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০