সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘স্বপ্ন ফেরিওয়ালা’র মশানাশক সামগ্রী বিতরণ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মাঝে মশানাশক সামগ্রী এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন ফেরিওয়ালা’। সদরের সিলনা আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার ৫০টি পরিবারকে মশার কয়েল ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্প এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল ও আশপাশের ঝোপঝাড়ে মশানাশক ওষুধ ছিটানো হয়। সংগঠনটির এমন সামাজিক ও মানবিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

‘স্বপ্ন ফেরিওয়ালা’র সভাপতি মিজানুর রহমান মানিক জানান, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় সুবিধাবঞ্চিত মানুষকে সুরক্ষার আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বাসা-বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা, জমানো পানি দ্রুত নিষ্কাশন করা এবং রাতে ঘুমানোর সময় কয়েল অথবা মশারি ব্যবহারের পরামর্শ দেন।

উক্ত আয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাজেদুল ইসলাম, কোষাধ্যক্ষ হাবিবা ইসলাম, দপ্তর সম্পাদক জান্নবী ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয় সরদারসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে তাদের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০