সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু অডিটোরিয়ামে অনার্স ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা এ চমৎকার অনুষ্ঠানের আয়োজন করে। এতে নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. নূরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই সঙ্গে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ছাত্রশিবিরের আরেক সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

উক্ত আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি আবু ওবাইদা হাসিব এবং বিশেষ অতিথি ছিলেন শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব।

উচ্চশিক্ষা অর্জন, ক্যারিয়ার পরিকল্পনা ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমসাময়িক শিক্ষা ব্যবস্থা এবং সততা নির্ভর ক্যারিয়ার গড়ার বিষয়ে বক্তারা শিক্ষার্থীদের সামনে দিকনির্দেশনা তুলে ধরেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০