ছাত্রশিবির
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু অডিটোরিয়ামে অনার্স ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা এ চমৎকার অনুষ্ঠানের আয়োজন করে। এতে নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত কয়েকজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানের সময় এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের একপর্যায়ে শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান।
গণরায় বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
জুলাইয়ের ২য় বার্ষিকী উদযাপন ও গণরায় বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার বিকেলে শহর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সাঘাটায় দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে স্বজন হত্যার বিচার না পাওয়ার অভিযোগ তুলে প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আব্দুল জলিল তোতা। তিনি দাবি করেন, একাধিক স্বজন হত্যার ঘটনার বিচার না পাওয়ায় রাজনীতির প্রতি তার আস্থা নষ্ট হয়েছে।
শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা: ছয়জনের নামে মামলা, গ্রেপ্তার তিন
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় সিলেটের ডিসিকে প্রত্যাহার: শিবির সভাপতি
সিলেটে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেওয়ার কারণেই সেখানকার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সোমবার সাতক্ষীরা সরকারি কলেজে আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।