সর্বশেষ

খেলা

ব্রাদার্স ইউনিয়নকে গোলবন্যায় ভাসাল ফর্টিস এফসি, ৬ গোলের বিশাল জয়

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফর্টিস এফসি। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফরোয়ার্ড পা ওমর বাবুর জোড়া গোল ও চমৎকার নৈপুণ্যে ফর্টিস ৬-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। এই দাপুটে জয়ের মাধ্যমে লিগের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই গোপালগঞ্জের মাঠে একক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ফর্টিস। প্রথমার্থেই একের পর এক আক্রমণ শানায় তারা। তবে প্রথমার্ধে ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক মোহাম্মদ রাজিবের দুর্দান্ত কয়েকটি সেভের কারণে গোলের দেখা পায়নি ফর্টিস। ম্যাচের দ্বিতীয় মিনিটেই চুকউদের একটি শট পোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ফর্টিস এফসি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ফর্টিস। অবশেষে ৫৫ মিনিটে গোলখরা কাটে তাদের। জটলার ভেতর থেকে নিখুঁত শটে প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন মোহাম্মদ ইব্রাহীম। এরপর ৬৮ মিনিটে ইনসান আলী ব্যবধান দ্বিগুণ করেন। ৭৫ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু দলের হয়ে তৃতীয় গোলটি করে ব্যবধান ৩-০ তে নিয়ে যান।

খেলার শেষভাগে ব্রাদার্স রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে গোলবন্যা বইয়ে দেয় ফর্টিসের আক্রমণভাগ। ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-০ করেন ওমর বাবু। এরপর ৮৩ মিনিটে স্টিফেন চুকউদে এবং ম্যাচের অতিরিক্ত সময়ে রাফায়েল টুডু গোল করলে ৬-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে ফর্টিসের কোচ মাসুদ পারভেজ কায়সার দলের ফুটবলারদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন এবং এই জয়কে এএফসি কাপের দারুণ প্রস্তুতি হিসেবে উল্লেখ করেন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০