সর্বশেষ

খেলা

এসএ২০ নিলামে দল পেলেন না নাহিদ রানা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর মিনি-নিলামে দল পাননি বাংলাদেশের পেসার নাহিদ রানা। বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে তাঁর ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড। তবে তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

এসএ২০-এর এবারের মিনি-নিলামে মোট ১৫৬ জন ক্রিকেটারের নাম উঠেছিল। তাঁদের মধ্যে ৯৫ জন ছিলেন দক্ষিণ আফ্রিকার এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের তালিকায় ছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তবে নিলামে কোনো দল তাঁর প্রতি আগ্রহ দেখায়নি।

এ বছরের শুরুতে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। সবকিছু ঠিক থাকলে এবারের প্রতিযোগিতায় খেলবেন রিশাদ। অন্যদিকে নাহিদ রানা এবারও এসএ২০-এ খেলার সুযোগ পাচ্ছেন না।

নাহিদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকার বেশি। নিলামে তারকা ক্রিকেটারদের মধ্যে কাইরন পোলার্ড ও ফাফ ডু প্লেসিস দল পেয়েছেন। এ ছাড়া ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার ও টেম্বা বাভুমাও ছিলেন নিলামের আলোচিত ক্রিকেটারদের তালিকায়।

এসএ২০-এর ছয় দলের মধ্যে চারটি ফ্র্যাঞ্চাইজিতে মোট ২০টি জায়গা খালি ছিল। এসব জায়গা পূরণে সর্বোচ্চ ৩ কোটি ৫০ লাখ ২৫ হাজার দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড ব্যয় করার সুযোগ ছিল। এর মধ্যে সুপার কিংসের জন্য একটি ওয়াইল্ড কার্ডও রয়েছে, যা দলের নির্ধারিত বেতনসীমার অংশ নয়।

তবে ডারবানের সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস এবারের নিলামে অংশ নেয়নি। নিলামের আগেই তাদের ১৯ সদস্যের স্কোয়াড পূর্ণ হয়ে গিয়েছিল।

আগামী ১৭ জানুয়ারি শুরু হবে এসএ২০-এর নতুন মৌসুম। আগের মৌসুমে তৃতীয়বারের মতো শিরোপা জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে সানরাইজার্স ইস্টার্ন কেপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০